শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
ব্রাজিলে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১১ জন নিহত

ব্রাজিলে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিওর একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে অগ্নিনির্বাপন কর্মীরা জানিয়েছেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়।

স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে শহরের উত্তরে অবস্থিত বাদিম হাসপাতালে অগ্নিকাণ্ড ঘটে। দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এক বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় হাসপাতালে ১০৩ জন রোগী ছিলেন। পরে এদের মধ্যে ৯০ জন শহরের বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানিয়েছে অগ্নিনির্বাপন বাহিনী। আগুন নেভাতে যেয়ে আহত হয়েছেন চার অগ্নিনির্বাপন কর্মী।

প্রত্যক্ষদর্শী ফাতিমা চ্যাভিয়ের বলেন, ‘অনেকে হাসপাতালের বাইরে লাফিয়ে পড়তে চেয়েছিল। বিপুল ধোঁয়া ছিল, লোকজন চিৎকার করছিল। সেখানে থাকা নার্স ও চিকিৎসকরা প্রত্যেককে বের করে আনার চেষ্টা করছিলেন।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com