শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
আফগান প্রেসিডেন্টের নির্বাচনী সমাবেশে বোমা হামলায় নিহত ২৪

আফগান প্রেসিডেন্টের নির্বাচনী সমাবেশে বোমা হামলায় নিহত ২৪

আফগানিস্তানের প্রেসিডেন্টের নির্বাচনী সমাবেশের কাছে ভয়াবহ বোমা হামলায় অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। দেশটির রাজধানী কাবুলের উত্তরে পারওয়ান প্রদেশে ওই সমাবেশে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির বক্তব্য দেওয়ার কথা ছিল।

বিবিসি জানিয়েছে, আশরাফ ঘানির বক্তব্য শুরুর ঠিক আগমুহূর্তে এই বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ঘানি কোনো ধরনের আঘাত পাননি বলে জানা গেছে।

বোমা হামলায় ৩১ জন আহত হয়েছেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, বোমা হামলাটি আত্মঘাতী। হতাহত ব্যক্তিদের মধ্যে শিশুরাও আছে বলে জানা গেছে।

আল–জাজিরায় প্রকাশিত খবরে জানানো হয়, এর কয়েক ঘণ্টা আগে কাবুলের গ্রিন জোনে আরেকটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে দেশটির প্রতিরক্ষা বিভাগ, মার্কিন দূতাবাস ও ন্যাটোর হেডকোয়ার্টার রয়েছে। ওই ঘটনায় তিনজন ব্যক্তি নিহত হয়েছেন বলে জানা গেছে।

আল–জাজিরায় প্রকাশিত খবরে জানানো হয়, জঙ্গি দল তালেবান এই দুটি হামলার দায় স্বীকার করেছে। ২৮ সেপ্টেম্বর আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এই নির্বাচন বয়কট করার ঘোষণা দিয়েছে তালেবান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com