শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

শিরোনাম :
চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কঠোর ব্যবস্থা, বাতিল ৬৪৭৬ জনের নাম
ব্রো, এই সিরিজে কি কিছু হবে? -জুয়াড়ি দীপক

ব্রো, এই সিরিজে কি কিছু হবে? -জুয়াড়ি দীপক

একবার দু’বার নয়, অসংখ্যবার সাকিবের সঙ্গে ক্রিকেট জুয়াড়ি দীপক আগারওয়ালের টেলিফোনে কথোপকথন হয়। হোয়াটস অ্যাপে এই কথোপকথনের পুরোটাই জুড়ে ছিল ম্যাচ পাতানোর প্রসঙ্গ। বিভিন্ন ম্যাচে দলে অমুক খেলোয়াড় খেলবে কিনা-এমন সব প্রশ্ন এবং উত্তর।

২০১৮ সালের ২৩ জানুয়ারিতে ঢাকায় বাংলাদেশ-শ্রীলঙ্কা-জিম্বাবুয়ের তিনজাতি সিরিজের সময় দীপক হোয়াটসঅ্যাপ ম্যাসেজে সাকিবের কাছে এই ভাষায় জানতে চান-‘ ব্রো, এই সিরিজে কি কিছু হবে?’

সাকিব আইসিসির কাছে পরে স্বীকার করেন আগারওয়াল তার কাছে এই সিরিজে বিভিন্ন দল সম্পর্কে তথ্যাদি জানতে চেয়েছিলেন। সাকিব এমন ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও যথারীতি সেটা আকসুকে জানাননি।

২০১৮ সালের আইপিএল চলাকালে দীপক আগারওয়াল এক ম্যাসেজে সাকিবের কাছে তার ব্যাংক একাউন্ট সম্পর্কে বিস্তারিত জানতে চান। সাকিব সেই প্রশ্নের উত্তরে তাকে বলেন- ‘আমি তোমার সঙ্গে আগে সাক্ষাত করতে চাই।’

২০১৮ সালের ২৬ এপ্রিল সাকিবের মোবাইলে এমনসব ম্যাসেজ পায় আকসু। আরো অনেক মুছে ফেলা ম্যাসেজের অস্তিত্বও মিলে। সাকিব স্বীকার করেন এসব ম্যাসেজ তাকে পাঠিয়েছিলেন দীপক আগারওয়াল।

সাকিব আরও স্বীকার করেন দীপক আগারওয়ালের সঙ্গে কথাবার্তা বলে তিনি বুঝতে পারেন এই লোক ক্রিকেট জুয়াড়ি। কিন্তু তারপরও তিনি আকসুকে এই ক্রিকেট জুয়াড়ির প্রস্তাবের বিষয়ে কিছু বলেননি।

আর সেটাই তার বড় ভুল। সেই বড় ভুলে এখন বড় শাস্তি ভোগ করতে হচ্ছে তাকে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com