শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
পাকিস্তানে পুলিশের গাড়িতে ভয়াবহ হামলা

পাকিস্তানে পুলিশের গাড়িতে ভয়াবহ হামলা

পাকিস্তানে পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।  শুক্রবার রাতে কোয়েটার বুলেলি অঞ্চলে এ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। দেশটির সরকারি সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।

সরকারি সূত্র বলছে, পুলিশের গাড়িকে মূলত টার্গেট করা হয়েছে। তবে বিস্ফোরণে আহত ব্যক্তিদের একটা বড় অংশই সাধারণ মানুষ। আহতদের বুলেলির হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও পর্যন্ত এই বিস্ফোরণের বিশদ কিছু জানা যায়নি।

জানা গেছে, পুলিশ ছাড়াও ফ্রন্টিয়ার কর্পোসের অফিসাররা ঘটনাস্থল ঘিরে রেখেছেন। ঘটনাস্থলে যাচ্ছেন বিস্ফোরণ বিশেষজ্ঞরা। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পৌঁছে গিয়েছেন। বিস্ফোরণস্থলের চারপাশ ঘিরে ফেলা হয়েছে।

আহত একাধিক হলেও, গভীর রাত পর্যন্ত নিহতের খবর মিলেনি। কারা এই হামলা চালিয়েছে, পুলিশের কাছে তা এখনও স্পষ্ট নয়। কেউ হামলা চালানোর কথা স্বীকারও করেনি।

প্রসঙ্গত, কোয়েটায় গত সোমবারও  বিস্ফোরণে ৯ জন  আহত হয়েছিলেন। এর মধ্যে তিনজনই পুলিশকর্মী। সপ্তাহ শুরুর দিনে, ওই বিস্ফোরণেও টার্গেট ছিল পুলিশের গাড়ি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com