শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
বিশ্বজুড়ে হঠাৎ অচল ফেসবুক ইনস্টাগ্রাম

বিশ্বজুড়ে হঠাৎ অচল ফেসবুক ইনস্টাগ্রাম

ভিশন বাংলা ডেস্ক: জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট প্রতিষ্ঠান ফেসবুক এবং এর সহযোগী প্রতিষ্ঠান ইনস্টাগ্রাম হঠাৎ অচল হয়ে পড়েছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা ফেসবুক ইনস্টাগ্রামে ঢুকতে পারেননি।

ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেনডেন্ট ট্র্যাকিং ওয়েবসাইট ডাউন ডিটেক্টরের বরাত দিয়ে বলছে, ফেসবুক এবং ইনস্টাগ্রাম বিকল হয়ে পড়ার অসংখ্য অভিযোগ করেছেন ব্যবহারকারীরা। এ সমস্যা বিশ্বজুড়েই দেখা দিয়েছে। তবে প্রত্যেকে নয় বরং কিছু কিছু ব্যবহারকারী এ সমস্যায় পড়েছেন।

অনেক ব্যবহারকারী বলেছেন, তারা ফেসবুকে স্বাভাবিকভাবেই ঢুকতে পেরেছেন। তবে ফেসবুকের গুরুত্বপূর্ণ কিছু কাজ তারা করতে পারছেন না। উদাহরণ হিসেবে ফেসবুকে নতুন কোনো পোস্ট করা যাচ্ছে না বলে জানিয়েছেন তারা।

ফেসবুকের অপর সহযোগী বার্তা আদানপ্রদানের প্ল্যাটফর্ম ম্যাসেঞ্জার ব্যবহারেও একই ধরনের সমস্যা দেখা দিয়েছে।

ডাউন ডিটেক্টর বলছে, ফেসবুকের হঠাৎ অচল হয়ে পড়ার কারণ এখনও পরিষ্কারভাবে জানা যায়নি। তবে ইনস্টাগ্রামের ৭৪ শতাংশ ব্যবহারকারী বলেছেন, তারা নিউজ ফিডে কিছুই দেখতে পাচ্ছেন না।

অন্যদিকে ফেসবুক ব্যবহারে যারা সমস্যার মধ্যে পড়েছেন তাদের ৬৫ শতাংশ বলেছেন লগইন করতে পারছেন না। ২২ শতাংশ বলেছেন ছবি দেখা যাচ্ছে না এবং ১১ শতাংশ বলেছেন তারা পুরোপুরি ব্ল্যাক আউট।

ফেসবুকে লগইন করতে গিয়ে অনেকেই একটি বার্তা দেখতে পাচ্ছেন। সেখানে লেখা রয়েছে, এই মুহূর্তে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের ফেসবুক ডাউন রয়েছে। তবে কয়েক মিনিটের মধ্যেই আপনি ফেসবুক ফিরে পেতে সক্ষম হবেন।

তবে এ সমস্যার ব্যাপারে তাৎক্ষণিকভাবে ফেসবুক কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com