শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
আগৈলঝাড়া অপহৃতা কলেজ ছাত্রী উদ্ধার গ্রেফতার তিন

আগৈলঝাড়া অপহৃতা কলেজ ছাত্রী উদ্ধার গ্রেফতার তিন

বরিশাল প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়া অপহরণের দু’সপ্তাহ পর কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণের অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের আঃ সালাম মাতুব্বরের একাদশ শ্রেণি পড়ুয়া মেয়েকে গত ২০ নভেম্বর গৌরনদী কলেজে যাবার পথে অপহরণ করা হয়। এঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে মঙ্গলবার থানায় মামলা দায়ের করেন, নং-১(৩/১২/১৯)। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জামাল হোসেন মঙ্গলবার রাতেই অভিযান চালিয়ে অপহৃতা ছাত্রীকে উদ্ধার করেন। এসময় অপহরণের অভিযোগে ওই গ্রামের ফোরকান সিকদার (২০) আল আমিন সিকদার (৩০) ও আরিফ সিকদার (২৫)কে গ্রেফতার করেন। উদ্ধার হওয়া অপহৃতা ছাত্রীকে বুধবার দুপুরে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম মেডিকেল কলেজ হাসপাতালে ও গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করেছে পুলিশ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com