শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
গণধর্ষণের পর হত্যা: অভিযুক্ত ৪জনই পুলিশের গুলিতে নিহত

গণধর্ষণের পর হত্যা: অভিযুক্ত ৪জনই পুলিশের গুলিতে নিহত

ভারতে এক পশু চিকিৎসকে গণধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত চার ধর্ষক শুক্রবার ভোরে পুলিশের গুলিতে নিহত হয়েছে। এই ঘটনার দায় ভারও স্বীকার করে নিয়েছে পুলিশ।- খবর এনডিটিভি

পুলিশ সূত্রে জানানো হয়েছে, অভিযুক্ত মোহাম্মদ আরিফ, নবীন, শিব এবং চেন্নাকসভুলুকে ভোরের দিকে তদন্তের উদ্দেশে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই পালানোর চেষ্টা করে তারা। পালানোর চেষ্টাকালে পুলিশের গুলিতে মৃত্যু হয় বলে জানিয়েছেন হায়দরাবাদের পুলিশ কমিনশনার।

ভারতের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ তেলেঙ্গানার রাজধানী হায়দারাবাদে গত বুধবার রাতে কর্মস্থল থেকে ফেরার পথে ওই তরুণী চিকিৎসককে চার ট্রাকচালক ও ক্লিনার কৌশলে নিজেদের ফাঁদে ফেলে গণধর্ষণ করে। পরদিন সকালে ওই তরুণীর আগুনে পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনা শুনে কেঁপে উঠেছিল দেশবাসী। গত সপ্তাহে হায়দ্রাবাদের কাছে এক কালভাটের নিচ থেকে উদ্ধার হয় তার পোড়া শরীর।

প্রাথমিক তদন্তে বলা হয়েছে, ২২ বছর বয়সী ওই পশু-চিকিৎসককে হায়দরাবাদের অদূরের শামশাবাদের তন্দুপল্লি টোল প্লাজার কাছে হত্যা করা হয়। তারপর ২৫ কিলোমিটার দূরে শাদনগর নামক এলাকার চাতানপল্লী সেতুর কাছে তার মরদেহ পুড়িয়ে ফেলে ধর্ষকরা।ধর্ষকদের জনতার হাতে তুলে দেয়ার দাবিতে বিক্ষোভ করে তেলেঙ্গানার হাজার হাজার মানুষ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com