শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
সড়ক দুর্ঘটনা: ঠাকুরগাঁওয়ে স্কুল থেকে বাসায় ফেরা হলো না তনুশ্রীর

সড়ক দুর্ঘটনা: ঠাকুরগাঁওয়ে স্কুল থেকে বাসায় ফেরা হলো না তনুশ্রীর

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে স্কুলে যাওয়ার পথে সদর উপজেলার সালন্দর ইউনিয়নে রাস্তা পার হতে গিয়ে তনুশ্রী রায় (১৪) নামের এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে ঐ ইউনিয়নের চৌধুরীহাট রেডিও সেন্টার সিংপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত তনুশ্রী রায় কচুবাড়ি বোর্ড অফিস এলাকার হরিদাশ চন্দ্র রায়ের মেয়ে এবং ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণীর ছাত্রী।

প্রত্যক্ষদর্শী ও স্বজনেরা জানান, দুপুরে দিকে স্কুল থেকে সাইকেল নিয়ে বাসায় যাবার পাথে সদর উপজেলার সিংপাড়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় পিছন দিক থেকে আসা একটি পিকআপ দ্রুত গতীতে তাকে ধাক্কা দেয়।

এসময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।

পরে সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। রংপুর যাওয়ার পথেই মৃত্যুবরণ করেন সে।

তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার ও স্কুলের সহপাঠিদের মধ্যে।

পিকআপ চাপায় স্কুলছাত্রী নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ওসি আশিকুর রহমান (পিপিএম-সেবা)।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com