শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
বরিশালে ঘরের ভেতর মা ও ভগ্নিপতির, পুকুরে খালাতো ভাইয়ের লাশ

বরিশালে ঘরের ভেতর মা ও ভগ্নিপতির, পুকুরে খালাতো ভাইয়ের লাশ

জেলা প্রতিনিধি: বরিশালের বানাড়ীপাড়া উপজেলার সলিয়াবাকপুর থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- সলিয়াবাকপুর ইউনিয়নের কুয়েত প্রবাসী হাফেজ আব্দুর রবের মা মরিয়ম বেগম (৭০), ভগ্নিপতি শফিকুল আলম (৬০) ও খালাতো ভাই ইউসুফ (৩২)।

পুলিশ জানায়, বৃদ্ধা মরিয়মের মরদেহ মেলে ঘরের বেলকনিতে, শফিকুল আলমের মরদেহ অন্য ঘরে এবং পুকুরে হাত-পা বাঁধা অবস্থায় ইউসুফের মরদেহ পাওয়া যায়। শুক্রবার (৬ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এ হত্যাকাণ্ড ঘটে।

বানারীপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহম্মেদ জানান, কুয়েতের একটি মসজিদের ইমাম হাফেজ আবদুর রবের বৃদ্ধা মা মরিয়মসহ ওই তিনজন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে দুর্বৃত্তরা প্রবাসীর একতলা বাড়িতে ঢুকে তাদের হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়। ঘরের বেলকনি থেকে বৃদ্ধা মায়ের মরদেহ এবং একটি কক্ষ থেকে আবদুর রবের ভগ্নিপতির মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া রবের খালাতো ভাইয়ের মরদেহ হাত-পা বাঁধা অবস্থায় বাড়ির পেছনের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, ওই বাড়ির সব ঘরের দরজা জানালা বন্ধ ছিল, শুধু ছাদের দরজা খোলা পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন। হত্যাকাণ্ডের পর তারা ছাদ দিয়ে পালিয়ে গেছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com