শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
বাগদাদে বিক্ষোভকারীদের ওপর হামলায় নিহত ১৪

বাগদাদে বিক্ষোভকারীদের ওপর হামলায় নিহত ১৪

ইরাকের রাজধানী বাগদাদে বিক্ষোভকারীদের ওপর হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন।  নিহতদের মধ্যে অধিকাংশই বিক্ষোভকারী। নিরাপত্তা বাহিনী ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে তিন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। খবর দ্য গার্ডিয়ানের।

তাহরির স্কয়ারে ছুরি হামলায় অন্তত ১৩ জন আহত হওয়ার একদিনের মধ্যেই এ ঘটনা ঘটলো।   শুক্রবার  হামলাকারীরা বিভিন্ন গাড়ি থেকে গুলি করা শুরু করলে জীবন বাঁচাতে বাগদাদের খিলানি স্কয়ার থেকে দৌঁড়ে পালাতে শুরু করে বিক্ষোভকারীরা। বাগদাদের বিক্ষোভের কেন্দ্রস্থল তাহরির স্কয়ার সংলগ্ন এলাকাতেও হামলা চালানো হয়েছে।  তবে কারা এসব হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি। কর্মসংস্থানের সংকট, নিম্নমানের সরকারি পরিষেবা এবং দুর্নীতির অভিযোগ তুলে গত ১ সেপ্টেম্বর থেকে বাগদাদে বিক্ষোভ চলছে।  এর আগে বিক্ষোভকারীদের প্রতিহত করতে গুলি ছোড়ে নিরাপত্তা বাহিনী। তবে বিক্ষোভ শুরুর পর থেকে দুষ্কৃতিকারীদের গুলিতে হতাহতের ঘটনা এই প্রথম ঘটলো।  ইরাকের আধাসরকারি মানবাধিকার কমিশন জানিয়েছে, গত ১ অক্টোবর বিক্ষোভ শুরুর পর থেকে এ পর্যন্ত ৪৬০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৭ হাজার।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com