শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
সিদ্ধিরগঞ্জে ২৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে ২৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ২৮ কেজি গাঁজাসহ নাজমুল হোসেন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালিয়ে র‌্যাব তাকে গ্রেপ্তার করে।

এ সময় জব্দ করা হয়েছে গাঁজা বহনকারী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৭-৯৬৪৫)। ধৃত নাজমুল হোসেন বি-বাড়িয়া জেলার কসবা থানা এলাকার স্থায়ী বাসিন্দা।

র‌্যাব-১১‘র সদর দপ্তরের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, নাজমুল হোসেনকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে গাঁজা প্রবেশ করিয়ে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশ এলাকায় অভিনব পন্থায় ক্রয়-বিক্রয় এবং সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com