শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
রোহিঙ্গা গণহত্যা মামলা: মিয়ানমারের বিরুদ্ধে কানাডা ও নেদারল্যান্ডস

রোহিঙ্গা গণহত্যা মামলা: মিয়ানমারের বিরুদ্ধে কানাডা ও নেদারল্যান্ডস

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে গাম্বিয়া। রাখাইনে রোহিঙ্গা গণহত্যার প্রেক্ষিতে এই মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আদালতে এ মামলার শুনানি শুরু হবে। চলবে আগামী ১২ ডিসেম্বর বৃহস্পতিবার পর্যন্ত। এতে গাম্বিয়াকে সহায়তার ঘোষণা দিয়েছে কানাডা ও নেদারল্যান্ডস।  ঘোষণা করেছে তারা এই মামলায় গাম্বিয়াকে সর্বাত্মক সহযোগিতা দেবে।

সোমবার মিয়ানমারের বিরুদ্ধে মামলাকারী দেশ গাম্বিয়াকে সহায়তার ঘোষণা দেয় কানাডা ও নেদারল্যান্ডস

রোহিঙ্গাদের বিপক্ষে জাতিগত নিধনের দায়ে মিয়ানমারকে আন্তর্জাতিক আদালতে নিতে প্রথম দেশ হিসেবে এগিয়ে আসে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। তারা মিয়ানমারকে দায়ী করে মামলা করে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে)।

সোমবার এক যৌথ বিবৃতিতে মিয়ানমারের বিরুদ্ধে মামলাকারী দেশ গাম্বিয়াকে সহায়তার ঘোষণা দেয় কানাডা ও নেদারল্যান্ডস।

বিবৃতিতে দেশ দুটি বলেছে, দুই দেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, মিয়ানমারে যে গণহত্যার ঘটনা ঘটেছে সে বিষয়ে আন্তর্জাতিকভাবে আইনি রায় পেতে বিষয়টি যৌক্তিকভাবেই আইসিজে-তে তুলে ধরা হয়েছে।

দুই দেশের বিবৃতিতে সাম্প্রতিক ইতিহাসের নৃশংসতম এ গণহত্যা নিয়ে সরব হওয়া এবং আইসিজে-তে বিষয়টি উত্থাপনের জন্য গাম্বিয়াকে ধন্যবাদ জানানো হয়েছে। পাশাপাশি সকল দেশকে গাম্বিয়ার পাশে দাড়ানোর আহ্বান জানিয়েছে দেশ দুটি।

প্রসঙ্গত, রোহিঙ্গাদের বিপক্ষে মিয়ানমারের জাতিগত নিপীড়ন অনেক বছর ধরে চলছিল। ২০১৭ সালে আগস্টে তার চূড়ান্ত রূপ দেশ দেশটির সরকার। সামিরক বাহিনী পাঠিয়ে নির্বিচার গণহত্যা চালায়। যারা প্রাণ নিয়ে পালাতে পেরেছে তারা সীমান্ত পার হয়ে এসেছে বাংলাদেশে। এ দফায় ৭ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com