বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
সিরাজগঞ্জে দুর্বৃত্তের দেওয়া আগুনে ঝলসে গেল ছয় মহিষ

সিরাজগঞ্জে দুর্বৃত্তের দেওয়া আগুনে ঝলসে গেল ছয় মহিষ

সিরাজগঞ্জের তাড়াশে দুর্বৃত্তের দেওয়া আগুনে নবীর উদ্দিন (৫৫) নামে এক কৃষকের ছয়টি মহিষ পুড়ে ঝলসে গেছে। সোমবার দিবাগত রাত সারে ১২টার দিকে উপজেলার সগুনা ইউনিয়নের নওখাদা গ্রামের এ ঘটনা।

ক্ষতিগ্রস্ত কৃষক নবীর উদ্দিন জানান, তার গোয়াল ঘরে বিদ্যুৎ সংযোগ নেই। রাতে কয়েলও জ্বালানো ছিল না। কে বা কারা শত্রুতা করে তার গোয়াল ঘরে আগুন লাগিয়ে দেয়। পাড়ার প্রায় সব লোকজন মিলে আগুন নিভাতেই গোয়ালের ৩টি বড় মহিষ ও ৩টি মহিষের বাছুর পুড়ে একেবারে ঝলসে যায়। এ সময় গোয়ালের মহিষ বাঁচাতে গিয়ে তার ছেলে শিপনের (২৫) শরীরের বেশিরভাগ অংশ আগুনে পুড়ে যায়।

এদিকে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল আলম জানিয়েছেন, অভিযোগ পেলে আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ প্রসঙ্গে প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. এ জে এম সালাউদ্দিন বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকের মহিষের চিকিৎসার যথাযথ ব্যবস্থা করা হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com