শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
উত্তাল ভারতের আসাম: পুলিশের গুলিতে নিহত ৩

উত্তাল ভারতের আসাম: পুলিশের গুলিতে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আসামের গুয়াহাটিতে নাগরিকত্ব (সংশোধনী) বিলের বিরুদ্ধে বিক্ষোভকারীদের মিছিলে গুলি চালিয়েছে পুলিশ। এতে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পুলিশের গুলিতে এখন পর্যন্ত ৩ জন নিহত হবার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরো অনেকে।

ভারতের পার্লামেন্টে বিতর্কিত নাগরিকত্ব সংশোধন বিল পাস হয় বুধবার (১১ ডিসেম্বর) রাতে। এ বিলের প্রতিবাদে কারফিউ ভেঙে বৃহস্পতিবার রাস্তায় নেমে আসে আসামের গুয়াহাটির হাজার হাজার মানুষ। রাস্তায় বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় তাদেরকে দমনের জন্য পুলিশ গুলি চালায়।  এর আগে ভারত সরকার সকাল থেকেই আসামের ১০টি জেলায় ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়। ৪টি জেলায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষোভ এখনো চলছে। বন্ধ করে দেয়া হয়েছে আসাম এবং ত্রিপুরার মধ্যকার রেল যোগাযোগ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com