শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
পাকিস্তানে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১৫

পাকিস্তানের বেলুচিস্তানে বাস-ভ্যানের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন অন্তত ১৫ জন। খবর ‘টাইমস অব ইসলামাবাদ’।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (১৩ ডিসেম্বর) পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের ঝোব জেলায় তেলবাহী ভ্যানের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে দুটি গাড়িতেই আগুন লেগে যায়। আর এ কারণেই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিক তদন্তের পর কান মেহতারজাইয়ের আধাসামরিক সেনাঘাঁটির ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ কাক্কার বলেছেন, ভ্যানটিতে চোরাই পথে ইরান থেকে জ্বালানি তেল আসছিল। জ্বালানি তেল থাকার কারণেই ধাক্কা লাগার পর এতে আগুন লেগে যায়। তাৎক্ষণিকভাবে ভ্যান থেকে আগুন ছড়িয়ে পড়ে বাসে। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই গাড়ি দুটি পুড়ে ছাই হয়ে যায়।

প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার সময় ৪৪ আসনের বাসটিতে চালকসহ মোট ১৪ জন যাত্রী ছিলেন। ডেরা গাজি খান জেলা থেকে বাসটি যাচ্ছিল কোয়েটার দিকে। আর ভ্যানটিতে ছিলেন চালকসহ ২ জন। নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই বাসের যাত্রী। অন্য দুজন হলেন ভ্যানচালক ও তার সহকারী। এ দুর্ঘটনায় আহতরা এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com