বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

শিরোনাম :
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল
ঝিনাইদহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

ঝিনাইদহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

জেলা প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরের বাকেরখাল এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শাহাবুল ইসলাম খোকন (৪০) নামে এক ডাকাত দলের সদস্য নিহত হয়েছেন। সোমবার (১৬ ডিসেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।

নিহত শাহাবুল ইসলাম খোকন যশোর জেলার চৌগাছা থানার গোপিনাথপুর গ্রামের বসিন্দা ছিল।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, রাতে মহেশপুর উপজেলার বাকেরখাল নামক স্থানে সিরামিক ফ্যাক্টরির সামনে খালিশপুর-জীবননগর সড়কে রাস্তায় গাছ ফেলে একদল ডাকাত ডাকাতির চেষ্টা করছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় টহল পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে ডাকাতরা গুলি চালালে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ পর অন্যরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে শাহাবুল ইসলাম খোকনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, খোকনের বিরুদ্ধে মহেশপুরসহ বিভিন্ন থানায় অন্তত সাতটি ডাকাতি ও চাঁদাবাজির মামলা রয়েছে। নিহতের মরদেহ মহেশপুর থানায় রাখা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com