রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
বেনাপোলে মোটরসাইকেলের ট্যাংকি থেকে ফেন্সিডিল উদ্ধার

বেনাপোলে মোটরসাইকেলের ট্যাংকি থেকে ফেন্সিডিল উদ্ধার

যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে মোটরসাইকেলের তেলের ট্যাংকিতে অভিনব কায়দায় রাখা ৬১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় বেনাপোল পোর্ট থানার এসআই মোস্তাফিজুর, এএসআই শাহীন ফরহাদ, কনেস্টবল খলিলুর রহমান ও কনেস্টবল চঞ্চল কর্মকার গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন খড়িডাঙ্গা গ্রামের আসানুর নামে এক মাদক ব্যবসায়ীর বাড়ীতে অভিযান চালিয়ে মোটরসাইকেলের তেলের ট্যাংকিতে অভিনব কায়দায় রাখা ৬১ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি পালিয়ে যায়। পলাতক আসামি খড়িডাঙ্গা গ্রামের আব্বাস আলীর ছেলে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান বলেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি খড়িডাঙ্গা গ্রামে মোটরসাইকেলের তেলের ট্যাংকিতে ফেন্সিডিল লোড দিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মোটরসাইকেলটি জব্দ করা হয় এবং সেখান থেকে ৬১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com