রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
চট্টগ্রাম বিমানবন্দরে ২৪৭ কার্ট‍ন সিগারেট জব্দ

চট্টগ্রাম বিমানবন্দরে ২৪৭ কার্ট‍ন সিগারেট জব্দ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪৭ কার্টন ‘ইজি লাইট’ ব্রান্ডের সিগারেটসহ শারজাহ থেকে আসা এক যাত্রীকে আটক করেছে। চালান জব্দ করা হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আন্তর্জাতিক আগমন বিভাগের বেল্ট এলাকায় শারজাহ থেকে আসা মো. ইকবাল হোসেইন নামে এক যাত্রীর ব্যাগেজ থেকে সিগারেটের চালানটি আটক করা হয়।

কাস্টম হাউসের উপ কমিশনার রিয়াদুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, আটক সিগারেট পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণের জন্য বিমানবন্দর কাস্টমসকে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো বলেন, ফটিকছড়ির মোহাম্মদ ইকবাল হোসেইন তারেক নামে এক যাত্রী শারজাহ থেকে এয়ার এরাবিয়ার জি ৯-৫২৩ ফ্লাইটে চট্টগ্রাম আসেন। তার ব্যাগেজ থেকে ২৪৭ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা। গোপন সংবাদের ভিত্তিতে তার লাগেজ তল্লাশী করা হয় বলে জানান তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com