রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

সোমবার থেকে ৩৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি

সোমবার থেকে ৩৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি

ভিশন বাংলা ডেস্ক: পেঁয়াজের দাম কেজি প্রতি ১০ টাকা কমিয়েছে  ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামীকাল সোমবার থেকে খোলাবাজারে ৩৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করবে সরকারি এ সংস্থা।

রোববার টিসিবি’র নিজস্ব ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে টিসিবি জানিয়েছে, বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনা করে আগামীকাল ২৩ ডিসেম্বর সোমবার থেকে টিসিবির পেঁয়াজ খোলাবাজারে ৩৫ টাকা দরে বিক্রি করা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উল্লিখিত দরে পেঁয়াজ বিক্রির কার্যক্রম অব্যাহত থাকবে। উল্লেখ্য, এর আগে টিসিবি ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি শুরু করে গত ৩০ সেপ্টেম্বর। গত সেপ্টেম্বরে ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়ায় দেশের বাজারে পেঁয়াজের দাম দ্রুত বাড়তে থাকে। তখন বাজারদর নিয়ন্ত্রণে টিসিবি খোলাবাজারে ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি শুরু করে। প্রাথমিকভাবে এ কার্যক্রম ঢাকায় শুরু করা হলেও পরবর্তীতে সারাদেশে উক্ত দরে পেঁয়াজ বিক্রি করে টিসিবি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com