রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
মাধবপুরে গাঁজাসহ সাবেক কমিশনার গ্রেফতার

মাধবপুরে গাঁজাসহ সাবেক কমিশনার গ্রেফতার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ গাঁজা সহ সাবেক পৌর কমিশনার বেনু রায় সহ ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের শনিবার দুপুরে আদালতের নির্দেশে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তারা  হল মাধবপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কমিশনার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা বেনু রায় (৫৩) এবং পশ্চিম মাধবপুর শান্তিপাড়ার দিল্লর আলীর ছেলে আলী আজগর (৪০)। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন জানান, শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর পৌরশহরের নোয়াগাঁও গ্রামে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা সহ উল্লেখিত ২ ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। মাধবপুর থানার উপপরিদর্শক আলাউদ্দিন গ্রেফতারকৃত সাবেক কমিশনার বেনু রায় ও আলী আজগরকে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com