শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
নারিকেলের তাড়ি খেয়ে ফিলিপাইনে ৮ জনের মৃত্যু

নারিকেলের তাড়ি খেয়ে ফিলিপাইনে ৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনে নারিকেলের তাড়ি খেয়ে ৮ জনের মৃত্যু হয়েছে এবং অসুস্থ হয়ে পড়া ১২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির স্বাস্থ্যবিষয়ক কর্তৃপক্ষ আজ সোমবার এ কথা জানিয়েছে। ফিলিপাইনের রাজধানী ম্যানিলার দক্ষিণের দুটি প্রদেশ- লাগুনা ও কেজোনে এসব ঘটনা ঘটে। সবাই লাম্বানোগ নামের স্থানীয়ভাবে জনপ্রিয় একটি তাড়ি পান করেছিলেন। ফিলিপাইনে ছুটির দিন ও উৎসবগুলোয় এ পানীয়টির ব্যবহার ব্যাপক।

ফিলিপাইনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহামারী সংক্রান্ত বিভাগ জানিয়েছে, জন্মদিনের উৎসব ও অবসরের পানীয় হিসেবে কিছু লোক এটি কিনেছিল, অন্যদের বড় দিন উপলক্ষে স্থানীয় কর্মকর্তারা পানীয়টি দান করেছিল। গত বছর লাম্বানোগ পানে প্রায় ২১ জনের মৃত্যু হয়েছিল বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com