শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
অস্ট্রেলীয় শহরগুলোয় নতুন করে আগুণ ছড়িয়ে পড়ার আশঙ্কা

অস্ট্রেলীয় শহরগুলোয় নতুন করে আগুণ ছড়িয়ে পড়ার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ায় আরো ভয়াবহ দাবানল ছড়িয়ে পরার আশঙ্কায় বিপুলসংখ্যক মানুষ ঘরবাড়ি ছেড়েছে। দক্ষিণ-পূর্বাঞ্চলের উপচে পড়া ভীড় থাকা পর্যটন কেন্দ্রগুলো থেকে, বহুসংখ্যক লোক সরে পড়ায় সে সব এলাকা এখন ভূতুরে শহরে পরিনত হয়েছে। ৪০ ডিগ্রী সেলসিয়াসের বেশি তাপমাত্রার পূর্বাভাস এবং প্রবল বাতাসে বহু এলাকায় আগুণ ছড়িয়ে পড়ার সতর্কতা দেয়া হয়েছে। ইতোমধ্যেই দেশটির চারপাশে অনেক জায়গায় আগুণ নিয়ন্ত্রণহীন ভাবে জ্বলছে।

নিউ সাউথ ওয়েলসের প্রধানমন্ত্রী গ্ল্যাডিস বেরেজিকলিয়ান বলেন, ‘আজ একমাত্র কাজই হবে জীবন বাঁচানো।’ অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের ব্যাপক জনপ্রিয় অঞ্চলসমূহে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং চারপাশের তিনটি প্রদেশের এক লাখের বেশি লোককে বাড়ি ছেড়ে যেতে বলা হয়েছে। সাউথ ওয়েলস রুর‌্যাল ফায়ার সার্ভিস কমিশনার শেন ফিটজসিমনস বলেন,‘আমরা আক্ষরিক অর্থেই বহুসংখ্যক লোককে সরে যেতে দেখেছি।’ সামনে দীর্ঘ ও ভয়াবহ সময়ের আশঙ্কার করেন তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com