বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

শিরোনাম :
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল
আগৈলঝাড়ায় ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আগৈলঝাড়ায় ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাঁকজমক ভাবে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকালে উপজেলা সদরের শহীদ শুকান্ত আব্দুল্লাহ হল রুমে সভামঞ্চের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা, বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়েছে। বর্ণাঢ্য আনন্দ র‌্যালী শেষে শহীদ শুকান্ত আব্দুল্লাহ হলরুমে উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাতের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু সুনিল কুমার বাড়ৈ, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাদ, ভাইচ চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার,  উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা জসীম সরদার,  বাকাল ইউনিয়ন চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা বিপুল দাস, ছাত্রলীগ সহ-সভাপতি উজ্জ্বল খলিফা, সাধারণ সম্পাদক জাকির পাইক, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মল্লিক নান্না, সরকারী শহীদ আব্দুর রব সেনিয়াবাত ডিগ্রী কলেজ শাখা সম্পাদক সৌরভ মোল্লা, ছাত্র সংসদ ভিপি রাজীব ঘটক অর্ক, ইউনিয়ন ছাত্রলীগ নেতা জগদীশ ভক্ত ও সমীর মুখার্জী প্রমুখ। বিকেলে কলেজ মাঠে ঢাকা, বরিশাল ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com