রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
পরিমাপে কম দেয়া ও কারচুপির অপরাধে ৪ পেট্রল পাম্পের বিরুদ্ধে মামলা

পরিমাপে কম দেয়া ও কারচুপির অপরাধে ৪ পেট্রল পাম্পের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: পরিমাপে কম দেয়া ও কারচুপির অপরাধে নারায়ণগঞ্জ, গাজীপুর ও কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারটি পেট্রল পাম্পের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বিএসটিআইয়ের উপপরিচালক (মেট্রোলজি) মো. রেজাউল করিম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার কিশোরগঞ্জের ময়মনসিংহ রোডে অভিযানে দেখা যায়, ওই এলাকার মেসার্স মুরাদ অ্যান্ড কোম্পানি প্রতি ১০ লিটারে দুটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে ২২০ ও ১০৭ মিলিলিটার, একটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে ৩৬০ মিলিলিটার ও একটি পেট্রল ডিসপেন্সিং ইউনিটে ২২০ মিলিলিটার তেল কম দিচ্ছে।

এছাড়া শনিবার (৪ জানুয়ারি) নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় দেখা যায়, মেসার্স এফ খান ফিলিং স্টেশন অ্যান্ড সার্ভিস সেন্টার প্রতি ১০ লিটারে তিনটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে যথাক্রমে ৫২০, ৪৭০ ও ৪৩০ মিলিলিটার এবং একটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে ৬২০ মিলিলিটার করে তেল কম দিচ্ছে।

এছাড়া ভুলতা এলাকার মেসার্স বিসমিল্লাহ ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশন ১০ লিটারে একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে ১২০ মিলিলিটার ও একটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে ১৬০ মিলিলিটার তেল কম দিচ্ছে।

একই অভিযানে দেখা যায়, গাজীপুরের মেসার্স জাহান ফিলিং স্টেশন প্রতি ১০ লিটারে দুটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে যথাক্রমে ৩৪০ ও ২৬০ মিলিলিটার, একটি পেট্রল ডিসপেন্সিং ইউনিটে ৫৯০ মিলিলিটার ও একটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে ৫৬০ মিলিলিটার তেল কম দিচ্ছে।

এসব কারণে প্রতিষ্ঠান চারটির বিরুদ্ধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। অভিযানে সংস্থাটির সহকারী পরিচালক মো. মোন্নাফ হোসেনের নেতৃত্বে পরিদর্শক মো. লিয়াকত হোসেন ও মো. বিল্লাল হোসেন অংশগ্রহণ করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com