শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
হঠাৎ সিরিয়া ও তুরস্কে পুতিন

হঠাৎ সিরিয়া ও তুরস্কে পুতিন

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর মার্কিন-ইরান উত্তেজনার মধ্যেই আকস্মিক সিরিয়া ও তুরস্ক সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনার মধ্যে মঙ্গলবার সিরিয়ায় যান তিনি।

সিরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সানার প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার এক ঝটিকা সফরে সিরিয়ার রাজধানী দামেস্কে আসেন পুতিন। তিনি প্রেসিডেন্ট আসাদের সঙ্গে সিরিয়ার বর্তমান অবস্থা নিয়ে বৈঠক করা ছাড়াও দেশটিতে মোতায়েন রুশ সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

এএফপি বলছে, বৈঠকে দু’নেতা সামরিক কর্মকর্তাদের কাছ থেকে সিরিয়ার বিভিন্ন অঞ্চলের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত রিপোর্ট জানার চেষ্টা করেন। রুশ প্রেসিডেন্ট পুতিন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে বলেন, সাদা চোখেই দেখা যাচ্ছে রাজধানী দামেস্কে শান্তিপূর্ণ জীবনযাপন চলছে।

সিরিয়া সফর শেষে বুধবার পুতিন তুরস্কে যান। সেখানে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগানের সঙ্গে বৈঠকে করেন তিনি।

এ ছাড়াও ‘তুর্কিস্ট্রিম’ নামে দু’দেশের একটি যৌথ তেলপাইপ লাইন প্রকল্পের উদ্বোধন করেন। যৌথ ওই প্রকল্পের মাধ্যমে রাশিয়াসহ ইউরোপে তুরস্ক থেক তেল সরবরাহ করা হবে।

তুর্কি সংবাদমাধ্যমে বলা হচ্ছে, এরদোগান ও পুতিন সিরিয়া এবং লিবিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। এছাড়া ইরাক, ইরানসহ মধ্যপ্রাচ্যে যে চরম উত্তেজনা তৈরি হয়েছে, তা নিয়েও আলোচনা করেন দু’নেতা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com