শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
প্লেনে ‘ভুলবশত’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, দায় স্বীকার ইরানের

প্লেনে ‘ভুলবশত’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, দায় স্বীকার ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের যাত্রীবাহী প্লেন বোয়িং ৭৩৭ ভূপাতিত করার দায় স্বীকার করেছে ইরান। শনিবার (১১ জানুয়ারি) স্থানীয় সময় সকালে এক বিবৃতির মাধ্যমে এ দায় স্বীকার করেছে দেশটি।

বিবৃতির উদ্ধৃতি দিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, ইরানের প্লেন প্রতিরক্ষা ব্যবস্থা ভুলবশত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে প্লেনটিকে ভূপাতিত করেছে। প্লেনটি ইরানের রেভুলেশনারি গার্ডের অন্তর্গত একটি সংবেদনশীল অঞ্চল দিয়ে যাওয়ার সময় এটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়।

এই ঘটনার জন্য দায়ীদের জবাবদিহিতা করতে হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

এ বিষয়ে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি সোশ্যাল মিডিয়ায় লিখেন, এই ভুলের জন্য আমাদের পুরো দেশ গভীরভাবে দুঃখিত। প্লেন দুর্ঘটনায় নিহতের সকলের পরিবারের প্রতি আমি সমবেদনা জানায়। এই ঘটনায় তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। এই দুঃখজনক ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে তেহরানের কাছে বিধ্বস্ত হওয়া প্লেনটি ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত হয়েছে বলে যে দাবি করা হয়েছে, তা অস্বীকার করেছে ইরান। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডাসহ অন্যন্যা পশ্চিমারা দাবি করে আসছিলো ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এটি হয়েছে।

আমেরিকার সিবিএস নিউজ মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জানিয়েছিলো, একটি স্যাটেলাইট দুটি ক্ষেপণাস্ত্র ছোঁড়ার বিষয়টি শনাক্ত করেছে। আর তার পরেই বিস্ফোরণের আরেকটি বিষয় শনাক্ত করে স্যাটেলাইট।

মার্কিন সংবাদ মাধ্যমগুলো অনুমান করেছিলো, মার্কিন ঘাঁটিতে হামলার পর পাল্টা হামলা প্রতিরোধ করতে প্রস্তুত ছিলো ইরান। তারা (ইরান) যাত্রীবাহী প্লেনটিকে যুদ্ধ বিমান ভেবে ভুলবশত আক্রমণ করে।

প্রসঙ্গত, ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কিছু সময় বাদেই প্লেনটি বিধ্বস্ত হয়। আর এতে মারা যায় ১৭৬ জন। নিহতদের মধ্যে ৮২ জন ইরানি, ৬৩ জন কানাডিয়ান, ১১ জন ইউক্রেনের, ১০ সুইডিশ, চার আফগান ও তিনজন জার্মানির নাগরিক ছিলেন বলে জানা গেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com