রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

নতুন চুক্তিতে থাকছেন না মাশরাফি-সাকিব

নতুন চুক্তিতে থাকছেন না মাশরাফি-সাকিব

ক্রীড়া ডেস্ক: তরুণ মেধাবি ক্রিকেটারদের সুযোগ করে দিতেই সেচ্ছায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম সরিয়ে নিতে বললেন মাশরাফি বিন মুর্তজা।

বিসিবি সভাপতি বলেন, বোর্ড মিটিং চলা অবস্থায় মাশরাফি আমাকে ফোন করে বলল ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে তাকে যেন না রাখা হয়। কারণ হিসেবে সে আমাকে বলেছে তরুণ ক্রিকেটার যারা আছে আমি না থাকলে আরেকজন তরুণ ক্রিকেটার বেশি সুযোগ পাবে।

তিনি আরও বলেন, মাশরাফি যেহেতু নিজ থেকেই চুক্তিতে থাকতে চাচ্ছে না সেহেতু সামনে বোর্ডের যে নতুন চুক্তি হবে সেখানে মাশরাফির নাম থাকবে না।

তবে জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে চুপ থাকায় পেশাদার ক্রিকেট থেকে এক বছর নিষিদ্ধ সাকিব আল হাসান। যে কারণে আসন্ন ক্রিকেট বোর্ডের চুক্তিতে থাকছেন না সাকিব।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com