রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
মাধবপুরে যৌতুকের শিকার গৃহবধু হাসপাতালে

মাধবপুরে যৌতুকের শিকার গৃহবধু হাসপাতালে

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে যৌতুকের জন্য এক গৃহবধু কে ঘরে আটকে রেখে নির্যাতন করা হয়েছে। নির্যাতনে গৃহবধুর চেহারা তেতলে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্যাতিত গৃহবধু কে উদ্ধার করে চিকিৎসার জন্য মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর আধুনিক হাসপাতালে প্রেরন করে। ঘটনাটি ঘটেছে উপজেলার বৈষ্ণবপুর গ্রামে। এ ব্যাপারে গৃহবধু ফারজানার ভাই শাহাদাত হোসেন নয়ন বাদি হয়ে নির্যাতিত গৃহবধুর স্বামী শফিকুল ইসলাম বাবুল কে প্রধান আসামী করে মাধবপুর থানায় শনিবার সকালে একটি অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার দেবপুর গ্রামের ইয়াকুব আলীর মেয়ে ফারজানা আক্তার হেপি কে ২০১৪ সালের ১৩ জুলাই বিয়ে দেওয়া হয় উপজেলার বৈষ্ণবপুর গ্রামের মৃত ইমতিয়াজ আলীর ছেলে শফিকুল ইসলাম বাবুল সঙ্গে। বিয়ের সময় যৌতুক বাবদ নগদ সাড়ে ৩ লাখ টাকা সহ ৫ লাখ টাকার মালামাল দেওয়া হয়। বিয়ের ২ বছর পর বিদেশ যেতে শফিকুল ইসলাম বাবু ফারজানার পরিবারের নিকট ৩ লাখ টাকা দাবি করেন। মেয়ের সুখের দিক চিন্তা করে ফারজানার পরিবার ৩ লাখ টাকা দিয়ে তাকে বিদেশ পাঠান। বছর তিনেক বাবুল বিদেশ থেকে দেশে চলে আসে। বিদেশ থেকে আসার পর বাবুল বেকার হয়ে গেলে আবার ফারজানা কে তার বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে চাপ দিতে থাকে। টাকা না দিতে পারায় গত শুক্রবার ফারজানা কে তার স্বামী বাবুল ঘরে আটক রেখে অমানষিক নির্যাতন করে। এতে ফারজানার মুখ থেতলে যায়। চোখের নিচে কালো ফুসকা পরে। খবর পেয়ে ফারজানার ভাই মাধবপুর থানা পুলিশ কে সঙ্গে নিয়ে ফারজানার শশুর বাড়িতে গিয়ে গৃহবধু ফারজানা কে উদ্ধার করে চিকিৎসার জন্য মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। মাধবপুর থানার ওসি ইকবাল হোসেন জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com