শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
বাংলাদেশের কাছে নিঃশর্ত ক্ষমা চাইলো অ্যামনেস্টি

বাংলাদেশের কাছে নিঃশর্ত ক্ষমা চাইলো অ্যামনেস্টি

ভিশন বাংলা ডেস্ক: ফেসবুক পোস্টে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার ছবি দিয়ে বাংলাদেশের নাম উল্লেখ করার বিষয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকর সংস্থা ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’।

মঙ্গলবার সামাজিকমাধ্যমে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে সংস্থাটি তাদের ভুলের জন্য বাংলাদেশের কাছে ক্ষমা চায়। একই সঙ্গে ভবিষ্যতে এ বিষয়ে তারা সচেতন থাকবে বলে উল্লেখ করে।

অ্যামনেস্টির বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি যুদ্ধবিধ্বস্ত এলাকায় মানুষ কিভাবে আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে তা নিয়ে একটি বিজ্ঞাপন প্রচার করা হয়। সেখানে সিরিয়ার ছবি সংযুক্ত করা হয়। কিন্তু ভুলবশত বাংলাদেশের নাম দেখা যায়।

বাংলাদেশ যুদ্ধবিধ্বস্ত দেশ নয় উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, আমরা স্বীকার করছি যে, বাংলাদেশ যুদ্ধবিধ্বস্ত দেশের অন্তর্ভুক্ত নয়। বরং, মিয়ানমারে মানবতাবিরোধী অপরাধের শিকার হয়ে প্রায় ১০ লাখ মানুষ বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

অ্যামনেস্টি তাদের ওই বিজ্ঞাপনটি সংশোধন করে নিয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।

এর আগে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার একটি ছবি দিয়ে বাংলাদেশের নাম ব্যবহার করে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট দিয়েছিল প্রতিষ্ঠানটি। নিজেদের ভেরিফাইড পেজে তারা ছবিটি পোস্ট করার পর বিতর্ক সৃষ্টি হয়। পরে অফিসিয়াল পেজ থেকে সেটি হাইড করা হয়।

বিভ্রান্তিকর এই ছবি ছড়িয়ে প্রতিষ্ঠানটি বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করছে বলে মন্তব্যের ঘরে অনেকেই অভিযোগ করে।

গত ১০ জানুয়ারি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে ওই পোস্ট করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এতে সবাইকে প্রতিষ্ঠানটির সদস্য হওয়ার আহ্বান জানানো হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com