রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের কোন ছাড় নই … পুলিশ সুপার লক্ষ্মীপুর

মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের কোন ছাড় নই … পুলিশ সুপার লক্ষ্মীপুর

জনি সাহা :    মাদকসেবী ও ব্যবসায়ীদের কোন ছাড় দেয়া হবে না। এ অবৈধ পেশার সাথে যে-ই জড়িত থাকবে, সে যত বড় শক্তিশালী হোক না কেন কোনভাবেই পার পাবে না। মাদক, ইভটিজিং ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িতদের ব্যপারের পুলিশকে সহযোগীতা করার আহবান জানিয়ে লক্ষ্মীপুর পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান আজ শনিবার বিকাল সাড়ে ৩টায় জেলার রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিট পুলিশিং সভায় এসব কথা বলেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদ হোসেন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বিট পুলিশিং কার্যক্রম বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখেন, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন ও রামগঞ্জ থানার ওসি (তদন্ত) একে ফজলুল হক।
ইউপি সদস্য আবদুল আজিজের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, রামগঞ্জ থানার এস আই হুমায়ুন কবির, এ এস আই সুলতান মাহবুব, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সালসহ ইউপি সদস্য, রাজনীতিবিদ, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com