বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল
কেরানীগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত তিন

কেরানীগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত তিন

নিজস্ব প্রতিবেদক: ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় একটি মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ঘে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ছয়জন। মঙ্গলবার সন্ধ্যায় সাভার কেরানীগঞ্জ সীমান্তবর্তী কলাতিয়া-কেরানীগঞ্জ-ঢাকা সড়কের কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, নিহতদের একজন হলেন- কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের বেলনা খাসকান্দি গ্রামের মো. রুস্তম খানের ছেলে মো. আসলাম খান (৪২)। তিনি মোটরসাইকেল আরোহী ছিলেন। বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি। সন্ধ্যার দিকে একটি মোটরসাইকেল ও সিএনজি চালিত যাত্রীবাহী অপর একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ঘে এ হতাহতের ঘটনা ঘটে।

সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওটি ইনচার্জ নাসির উদ্দিন জানান, সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নয়জনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত ছয়জনের মধ্যে দুইজনকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ এনাম মেডিক্যালের মর্গে রাখা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com