রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
পিকনিকে কুমিল্লা গিয়ে লাশ হয়ে ফিরলো ২য় শ্রেনীর ছাত্রী সামিয়া

পিকনিকে কুমিল্লা গিয়ে লাশ হয়ে ফিরলো ২য় শ্রেনীর ছাত্রী সামিয়া

জনি সাহা : লক্ষ্মীপুর থেকে পিকনিকে কুমিল্লার ম্যাজিক প্যারাডাইসে গিয়ে লাশ হয়ে ফিরলো স্থানীয় ইলেভেন কেয়ার একাডেমীর ২য় শ্রেণীর ছাত্রী ফৌজিয়া আফরিন সামিয়া (৮)।

নিহত সামিয়া সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের বাসিন্দা গিয়াস উদ্দিনের কন্যা।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) রাতে অন্য সহপাঠি ও শিক্ষকরা তার লাশ নিয়ে বাড়ী ফিরেন। এর আগে ম্যাজিক প্যারাডাইসে তার লাশ পাওয়া যায়। এদিকে এ মৃত্যুর সু-নির্দিষ্ট কারন এখনো জানা যায়নি। তবে পরিবার বলছে তাকে হত্যা করা হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজনসহ স্থানীয়রা ওই শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনায় ভিড় করেন।
জানা যায়, পৌর শহরের শেখ রাসেল সড়কে অবস্থিত ইলেভেন কেয়ার একাডেমী থেকে বৃহস্পতিবার সকালে ৫০জন শিক্ষার্থী নিয়ে কুমিল্লার ম্যাজিক প্যারাডাইস পার্কে পিকনিকে যায় স্কুলের পক্ষ হতে।
বিকাল ৩ টায় প্রধান শিক্ষকের মুঠোফোনেও বাবার সাথে কথা হয় সামিয়ার। মাত্র ঘন্টাখানেক পর পানিতে ডুবে মেয়ের মৃত্যুর সংবাদ পেয়ে তা মানতে রাজি নন বাবা গিয়াস উদ্দিন ও মা কানিজ ফাতেমা।
তারা জানান, বনভোজনে যেতে দিতে না চাইলেও শিক্ষকরা জোর করে তাকে নিয়ে যাওয়া হয়েছে। আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবী করেন, বাবা গিয়াস উদ্দিন। তিনি এ ঘটনার বিচার দাবী করেন সন্তান হারা এ বাবা-মা।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অসচেতনতা ও গাফলতিকে দায়ী করেন সচেতন মহল। একই সঙ্গে শিক্ষার নামে গড়ে উঠা এসব বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের দাবী জানান তারা।
এ দিকে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ অন্যরা আত্মগোপনে রয়েছে, তাদের মুঠোফোনও বন্ধ রয়েছে।
এ ব্যাপারে প্রতিষ্ঠান প্রধান রিয়াজুল কবিরের মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা যায়নি।
তবে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শফিকুর রেদোয়ান আরমান শাকিল জানান, বনভোজনে ছাত্রীর মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com