রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
লক্ষ্মীপুরের কমলনগরে সাবেক ইউপি চেয়ারম্যান কারাগারে

লক্ষ্মীপুরের কমলনগরে সাবেক ইউপি চেয়ারম্যান কারাগারে

জনি সাহা : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান প্রতারনা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী আশ্রাফ উদ্দিন রাজন রাজু (৪২)কে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ সোমবার সকালে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে রোববার রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার করইতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাজু উপজেলার দক্ষিণ চরকাদিরা এলাকার মৃত মোতাহার হোসেন কালন মিয়ার ছেলে।
কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ নুরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামী রাজুকে গ্রেপ্তার করা হয়। রাজু পৃথক দু’টি প্রতারণা (চেক জালিয়াতি) মামলায় আদালত কর্তৃক ২৫ লাখ টাকা জরিমানাসহ এক বছর চার মাসের সাজাপ্রাপ্ত হয়ে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com