রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
বেনাপোলে ফেনসিডিল সহ যুবক আটক

বেনাপোলে ফেনসিডিল সহ যুবক আটক

বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল সীমান্ত থেকে ১২৫ বোতল ফেনসিডিল সহ জাকির হোসেন (২৮) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। সোমবার রাত্রে তাকে থানার বারোপোতা গ্রাম থেকে আটক করে।
আটককৃত জাকির হোসেন যশোর জেলার ঝিকরগাছা থানার সুলতান আহম্মেদের ছেলে।
বেনাপোল পোর্ট থানার এ এসআই শাহিন ফরহাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বারোপোতা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা একটি বস্তা থেকে ১২৫ বোতল ফেনসিডিল উদ্ধার হয়।
পোর্ট থানার ওসি মামুন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতর নামে মাদক মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com