বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মারধর

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৮

রাজাপুর উপজেলার বখাটে যুবক স্কুল পড়ুয়ার এক মেয়েকে কুপ্রস্তাব দেয়। এতে মেয়েটি রাজি না হলে তার ভাইকে মারধর করে বখাটে ওই যুবক।

 

বৃহস্পতিবার জগৈর হাট গ্রামে এই ঘটনা ঘটে।

 

খোঁজ নিয়ে জানা যায় গ্রামের মোকাম্বেল হাওলাদারের ছেলে আরিফ হোসেন (১৭) দীর্ঘদিন ধরে ত্রিপল্লী বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল।

 

আরিফের এই উৎপাত দীর্ঘদিন ধরে সহ্য করে আসছিল মেয়েটি। এক সময় মেয়েটি আরিফ সম্পর্কে তার পরিবারকে জানায়। মেয়ের বাবা আরিফের বাবাকে সব খুলে বলে। এতে আরিফের বাবা তার ছেলেকে ভৎসনা করে। আরিফ এ ঘটনার প্রতিশোধ নিতে মেয়েটির ভাই শাহজাদা রাকিবকে খেলার মাঠে গিয়ে মারধর করে।

 

এ ঘটনা সম্পর্কে স্থানীয় থানার ওসি শামসুল আরেফিন কোনো অভিযোগ পাননি বলে জানিয়েছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com