রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
নীলফামারীর ডোমারে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

নীলফামারীর ডোমারে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

নিজস্ব প্রতিনিধি: নীলফামারীর ডোমারে জমিজমা বিরোধের তথ্য সংগ্রহ করতে
গিয়ে দৈনিক সকাল বেলা ও ক্রাইম রিপোর্ট২৪ ডটকমের জেলা প্রতিনিধি মুশফিকুর
ইসলাম নামে এক সাংবাদিককে প্রান নাশের হুমকি দিয়েছে ছপিয়ার রহমান বাবলুসহ
আরো কয়েকজন। ঘটনাটি ঘটেছে উপজেলার চিলাহাটী ভোগডাবুড়ী ইউনিয়নের মাষ্টার
পাড়া গ্রামে। অভিযোগ সূত্রে ও সরেজমিনে জানাযায়, গত ৩০মার্চ উপজেলার
চিলাহাটী ভোগডাবুড়ী ইউনিয়নের আবু আলমের সাথে পার্শ্ববর্তী ছপিয়ার রহমান
বাবলুর সাথে জমিজমা নিয়ে বিরোধ বাধলে এক পর্যায় মারামারি লাগে। সেই সময়ে
দৈনিক সকাল বেলা ও ক্রাইম রিপোর্ট২৪ ডটকমের জেলা প্রতিনিধি মুশফিকুর
ইসলামের বাড়ী পাশ্ববর্তী হওয়ায় ঘটনাস্থলে পৌছে তাদের মারামারি দৃশ্য
মোবাইলে ভিডিও ধারন করেন। ভিডিও ধারন করায় মাষ্টারপাড়া গ্রামের মৃত আফতার
আলীর পুত্র বাবলুগং ওই সাংবাদিকের বাড়ীতে এসে অশ্লীন ভাষায় গালিগালাজ ও
মারার জন্য উদ্যত হয় এবং একাকি রাস্তায় পেলে জানে মেরে ফেলবে বলে হুমকি
দেন। সাংবাদিক মুশফিকুর জানান, বিষয়টি আমি স্থানীয় ইউপি সদস্য শহিদুল
ইসলাম লিটনকে অবগত করি। সরকারী সেবা ৯৯৯ ফোন দিয়ে হুমকি ও প্রান নাশের
বিষয়টি অবগত করলে আমাকে থানায় লিখিত অভিযোগ করতে বলে। এব্যাপারে ডোমার
থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান,অভিযোগ পেয়েছি এবং বিষয়টি
সাধারন ডায়েরি হিসেবে নিয়ে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের আইসির নিকট
প্রেরন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com