সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
কর্মসূচির আড়ালে নেতাকর্মীরা জ্বালাও-পোড়াও করলে ব্যবস্থা: আইজিপি

কর্মসূচির আড়ালে নেতাকর্মীরা জ্বালাও-পোড়াও করলে ব্যবস্থা: আইজিপি

ভিশন বাংলা ডেস্ক-

বিএনপির ঘোষণা দেওয়া বিক্ষোভ কর্মসূচির আড়ালে নেতাকর্মীরা জ্বালাও-পোড়াও করলে ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

আজ বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।

পুলিশপ্রধান আরও বলেন, কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে সতর্ক থাকতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার পর রায়ের প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি শুক্রবার (৯ জানুয়ারি) বাদ জুমা দেশজুড়ে বিক্ষোভের ডাক দেন। এছাড়া শনিবার (১০ জানুয়ারি) সারাদেশে প্রতিবাদ সমাবেশ করারও ঘোষণা দেয়া হয়।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার সঙ্গে রায়ের আগের দিন কথা হয়েছে। রায় হওয়ার পর শন্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা দেয়ার কথা বলেছেন তিনি। এজন্য শুক্রবার সারা দেশে জেলা-উপজেলায় বিক্ষোভ করা হবে। কর্মসূচি হবে শান্তিপূর্ণ। পরদিন শনিবার সারা দেশে প্রতিবাদ সমাবেশ হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com