শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
‘পা কেটে উল্লাস’! ইউপি চেয়ারম্যানসহ দুই মূল হোতা গ্রেপ্তার

‘পা কেটে উল্লাস’! ইউপি চেয়ারম্যানসহ দুই মূল হোতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের থানাকান্দি গ্রামে রবিবার হওয়া দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ দুই মূল হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা ৪২ জন। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মকবুল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের একটি সূত্র জানায়, সংঘর্ষের ঘটনার মূলহোতা কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমানকে সোমবার ভোরে ঢাকার কলাবাগান থেকে ও থানাকান্দি গ্রামের কাউছার মোল্লাকে রবিবার গভীর রাতে আশুগঞ্জের বায়েরক গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। সংঘর্ষের ঘটনায় ওই দুজনকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমানের সঙ্গে থানাকান্দি গ্রামের সর্দার আবু কাউসার মোল্লার বিরোধ চলছে। ওই বিরোধের জের ধরে রবিবার উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্র দিয়ে জিল্লুর রহমানের সমর্থক মোবারক মিয়ার (৪৫) এক পা কেটে নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামে আনন্দ মিছিল করে আবু কাউসার মোল্লার সমর্থকরা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com