রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
করোনা নিয়ে গুজব ছড়ানোয় রংপুরে গ্রেফতার ১

করোনা নিয়ে গুজব ছড়ানোয় রংপুরে গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক:  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রংপুরের বদরগঞ্জ উপজেলার করোনা আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যুর গুজব ছড়ানোর অভিযোগে শফিউল আযম রানা নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রানা উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের কাঁচাবাড়ি গ্রামের মিসকিনপাড়ার আউয়াল মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. আরিফ আলী জানান, রানার বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে রোববার তাকে আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

মামলা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে রানা তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাসে ‘বদরগঞ্জের আউলিয়াগঞ্জে করোনা আক্রান্ত ব্যক্তি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন’ এমন একটি তথ্য পরিবেশন করেন। ওই স্ট্যাটাসের পর পুলিশ জানতে পারে যে বৃদ্ধ ব্যক্তি মৃত্যুবরণ করেননি। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে এ গুজব মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। এতে স্থানীয়দের মনে আতঙ্ক ও অস্থিরতা সৃষ্টি হয়। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ারও আশঙ্কা দেখা দেয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com