রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
টিসিবি’র তেল বিক্রি খোলাবাজারে, খালি বোতল ও ৫ হাজার লিটার অবিক্রিত তেল উদ্ধার

টিসিবি’র তেল বিক্রি খোলাবাজারে, খালি বোতল ও ৫ হাজার লিটার অবিক্রিত তেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: গত ১৮ এপ্রিল চিত্রা নদীতে ভাসমান কয়েক’শ তেলের খালি বোতল উদ্ধার করে স্থানীয় জেলেরা। এ ঘটনার পর থেকেই টিসিবি পণ্য কালোবাজারে বিক্রিরোধ করতে মাঠে নামে পুলিশ। বুধবার দিনব্যাপী  রূপগঞ্জ বাজারে কয়েকটি ডিলারের গোডাউনে অভিযান চালায় পুলিশ। নদীতে ভাসমান বোতলের পর এবার নদীপাড়ের দুই  ডিলারের গোডাউন থেকে প্রায় ৪০০ খালি বোতল উদ্ধার করেছে পুলিশ।

এ সময় টিসিবি ডিলার শেখ প্রান্ত এন্টার প্রাইজের স্বত্তাধিকারী সামসুজ্জামান খোকনের গোডাউন থেকে প্রায় ৫ হাজার লিটার অবিক্রিত তেল ও ২৩ টন চিনি জব্দ করা হয়। আটক করা হয়েছে ডিলার ও মানিক দেবনাথ নামের একজন ব্যবসায়ীকে। বুধবার দিনভর চলা অভিযানের শেষে সন্ধ্যায় ডিলার খোকন কে ৬ মাসের জেল ও ৫০ হাজার জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া টিসিবি পণ্য বিক্রেতা মানিক দেবনাথ কে বিশেষ আইনে মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়েছে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, চিত্রা নদীতে টিসিবি খালি বোতল পাওয়ার পর থেকেই পুলিশ অভিযানে নামে। এখানে পুলিশি অভিযান অব্যহত থাকায় ডিলারেরা টিসিবি পন্য খোলা বাজারে বিক্রি করার পন্থা হিসেবে বোতল থেকে তেল বের করে ড্রামে পাচার করেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com