সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
রাজধানীতে ৫ মামলায় বিএনপির ৩৬৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

রাজধানীতে ৫ মামলায় বিএনপির ৩৬৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালতে যাওয়ার পথে বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পাঁচটি মামলা দায়ের করা হয়েছে।

 

রাজধানীর রমনা ও শাহবাগ থানায় শুক্রবার দায়ের করা পৃথক এসব মামলায় ৩৬৮ জনকে আসামি করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নেতাদের নামও রয়েছে মামলায়। এছাড়া অজ্ঞাতনামা আরো অনেককেই মামলার আসামি করা হয়েছে।

 

পুলিশ জানিয়েছে, সরকারি কাজে বাধা, মারধর, অগ্নিসংযোগের অভিযোগে পুলিশ বাদী হয়ে এসব মামলা দায়ের করেছে।

 

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, রমনা থানায় তিনটি মামলা হয়েছে। এতে ১৬০ জন এজাহারনামীয় আসামি রয়েছে। তাদের মধ্যে ১৮ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

 

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, একটি মামলায় ১০০ জন, অপর মামলায় ১০৮ জনকে আসামি করা হয়েছে। তবে কতজনকে গ্রেফতার দেখানো হয়েছে সেটি জানাতে পারেননি তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com