বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
রাজশাহীতে শপিং ব্যাগে শিশুকে ফেলে চলে গেছে মা

রাজশাহীতে শপিং ব্যাগে শিশুকে ফেলে চলে গেছে মা

রাজশাহীর তানোরে পরিত্যক্ত শপিংব্যাগে মোড়ানো এক কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে।  ওই শিশুকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য দুপুরে শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়েছে।

তানোর থানা পুলিশের উপ-পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, শনিবার বেলা আড়াইটার দিকে তানোর পৌর এলাকার গুবিরপাড়া থেকে স্থানীয় এক নারী রাস্তার ধারে শপিংব্যাগের ভেতরে কান্নারত অবস্থায় ওই নবজাতককে পান। এসময় লাল কাপড়ে মোড়ানো ওই শিশুকে কোলে তুলে নেন ওই নারী।

তিনি আরও বলেন, ওই শিশুর বয়স আনুমানিক পাঁচ মাস। ধারণা করা হচ্ছে-তাকে ফেলে গেছে স্বজনরা। তবে তার নাম-পরিচয় সনাক্ত করা যায়নি।

তানোর থানার ওসি রেজাউল ইসলাম বলেন, আছিয়া বেগম নামের স্থানীয় এক নি:সন্তান নারী ওই শিশুটিকে নিতে চান। তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com