বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
নীলফামারীতে বেধরক মারপিটে যুবকের হাঁড় ভেঙ্গে দেয়ার অভিযোগ

নীলফামারীতে বেধরক মারপিটে যুবকের হাঁড় ভেঙ্গে দেয়ার অভিযোগ

ইব্রাহিম সুজন, স্টাফ প্রতিনিধিঃ
নীলফামারীতে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ বেধরক মারপিট করে হাঁড় ভেঙ্গে
দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ডোমার উপজেলার ডুগডুগী
বড়গাছা গ্রামে। এ ঘটনায় ৮জনকে আসামীর শ্রেণী ভুক্ত করে ডোমার থানায় লিখিত
এজাহার করেছে ভুক্তভোগী পরিবারটি।
এজাহার সূত্রে জানা গেছে, গত ৯ মে,২০২০ সন্ধ্যায় মামলার আরজিতে অভিযুক্ত
ওই এলাকার রমানাথ চন্দ্র রায় এর ছেলে ডালিম চন্দ্র রায়, শ্রী বুলু রায়ের
স্ত্রী ললীতা রানী রায়, ডালিম চন্দ্র রায়ের স্ত্রী নিরালা রানী রায়,
রমানাথ রায়ের অপর ছেলে শ্রী কৃষ্ণ রায় ও শ্রী কৃষ্ণ রায়ের স্ত্রী রত্না
রানী রায়, শ্রী নিভারণ চন্দ্র রায় এর ছেলে রমানাথ চন্দ্র রায় একত্রিত হয়ে
ওই এলাকার মৃত রমেশ চন্দ্র রায়ের ছেলে বিমল কুমার রায়কে একাকী পেয়ে পূর্ব
শত্রুতার জেরে বেধরক মারপিট করে। এতে বিমল চন্দ্র রায়ের বাম হাতের কব্জির
হাঁড় ভেঙ্গে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে জখম করে।
বিষয়টি নিয়ে মৃত রমেশ চন্দ্র রায়ের ছেলে ভুক্তভোগী বিমল কুমার
সাংবাদিকদের অভিযোগ করে বলেন, “তাঁর প্রতিবেশী রমানাথ চন্দ্র রায় এর ছেলে
ডালিম চন্দ্র রায়, শ্রী বুলু রায়ের স্ত্রী ললীতা রানী রায়, ডালিম চন্দ্র
রায়ের স্ত্রী নিরালা রানী রায়, রমানাথ রায়ের অপর ছেলে শ্রী কৃষ্ণ রায় ও
শ্রী কৃষ্ণ রায়ের স্ত্রী রত্না রানী রায়, শ্রী নিভারণ চন্দ্র রায় এর ছেলে
রমানাথ চন্দ্র রায়দের সাথে মনোমালিন্যতা চলছিল। গত ৯ মে সন্ধ্যায় তারা
আমাকে একাকী পেয়ে হাতে লাঠিসোডা দ্বারা বেধরক মারপিট করে। আমার
আত্মচিৎকারে আশপাশের লোকজন এসে আমাকে প্রাণে রক্ষা করে। তারা আমাকে
মারপিট করে আমার বাম হাতের কব্জির নিচে হাঁড় ভেঙ্গে দিয়েছে। মারপিটের ফলে
আমি অজ্ঞান হয়ে পড়লে, স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে ডোমার উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করিয়ে দেয়। আমি সেখানে চিকিৎসা গ্রহণ
করি। বর্তমানে আমি আমার বাম হাত দিয়ে কোন কাজ কর্ম করতে পারছি না”।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com