বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

সশস্ত্র বাহিনীতে ১০২০ জনের করোনা, মৃত্যু ১০, সুস্থ ৪২১

সশস্ত্র বাহিনীতে ১০২০ জনের করোনা, মৃত্যু ১০, সুস্থ ৪২১

ভিশন বাংলা ডেস্ক: দেশে কোভিড-১৯ এর সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত এক হাজার ২০ জন, পরিবারবর্গ ৯২ জন এবং সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠানের বেসামরিক ও অন্যান্য ২৫২ জনসহ মোট ১ হাজার ৩৬৪ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।

শনিবার (২৩ মে) আইএসপিআর এর সহকারি পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আক্রান্তদের মধ্যে ৯৩৩ জন বিভিন্ন সিএমএইচ-এ চিকিৎসাধীন রয়েছেন ও ৪২১ জন সম্পূর্ণ সুস্থ হয়ে স্ব-স্ব আবাসস্থলে ফিরে গেছে। ভর্তিরত অপর সকল রোগী সুস্থ আছেন।

এই পর্যন্ত করোনায় ১০ জন রোগী মৃত্যু বরণ করেন। তাদের ৬০ বছর উর্ধ্বে অবসরপ্রাপ্ত ৮ জন এবং ২ জন কর্মরত সেনাসদস্য যারা প্রত্যেকেই দীর্ঘদিন যাবত অনিরাময়যোগ্য বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগে মৃত্যুকালে কোভিড-১৯ এ সংক্রমিত হয়েছিলেন।

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্মরত সকল সদস্য, তাদের পরিবারবর্গ ও অবসরপ্রাপ্ত সদস্যদের কোভিড-১৯ এর নমুনা পরীক্ষার জন্য আর্মড ফোর্সেস ইন্সটিটিউট অব প্যাথলজি (এএফআইপি) সহ সকল সিএমএইচ-এ মোট ১৩ (তের) টি ‘আরটি-পিসিআর’ মেশিন প্রতিনিয়ত কাজ করে চলেছে।

এছাড়া সকল সিএমএইচ-এ পর্যাপ্ত পরিমান পিপিই, মাস্ক, গ্লোভস এবং প্রয়োজনীয় ঔষধাদিসহ আনুষাঙ্গিক চিকিৎসা সরঞ্জামাদি মজুদ আছে। সামরিক বাহিনীর পিসিআর ল্যাবরেটরিতে সশস্ত্র বাহিনীর ৪,৩৭৫ জন, পরিবারবর্গ ৭৭৪ জন এবং বেসামরিকসহ অন্যান্য ২,২৬১ জন সদস্যের মোট ৭,৪১০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রনালয়ের প্রণীত সকল স্বাস্থ্য বিধি মেনে কোভিড-১৯ সংক্রমিত রোগীদের সেনাবাহিনীর প্রশিক্ষিত চিকিৎসক দ্বারা সার্বক্ষণিক চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com