রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

৬৬ দিন পর শেয়ারবাজার চালু

৬৬ দিন পর শেয়ারবাজার চালু

অর্থ ও বাণিজ্য ডেস্ক: মহামারি করোনাভাইরাসের কারণে ৬৬ দিন বন্ধ থাকার পর আজ রবিবার (৩১ মে) থেকে দেশের শেয়ারবাজারে লেনদেন চালু হচ্ছে।

লেনদেন চালুর বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনাপত্তি দেয়ার প্রেক্ষিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

দুই বাজারেই সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে দুপুর দেড়টা পর্যন্ত। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে ও সব প্রকার সুরক্ষা নিশ্চিত করে এই লেনদেন কার্যক্রম চলবে বলে ডিএসই জানিয়েছে।

দীর্ঘ বিরতির পর শেয়ারবাজারে আবার লেনদেন চালু হলেও দর্শনার্থীদের অফিসে প্রবেশ করতে নিরুৎসাহিত করেছে ডিএসই। একই সঙ্গে কর্মীদের শিফটিং অফিসের ব্যবস্থা করা এবং অফিসে মুখোমুখি বৈঠক থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে৷

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com