মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সংক্রমণে দৈনিক ও সাপ্তাহিক বৃদ্ধিতে বাংলাদেশ বিশ্বে দশম: ডব্লিউএইচও

সংক্রমণে দৈনিক ও সাপ্তাহিক বৃদ্ধিতে বাংলাদেশ বিশ্বে দশম: ডব্লিউএইচও

ভিশন বাংলা ডেস্ক: করোনাভাইরাস আক্রান্তের ক্ষেত্রে দৈনিক এবং সাপ্তাহিক বৃদ্ধিতে বাংলাদেশ এখন বিশ্বে দশম বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ডব্লিউএইচও,র ওয়েবসাইটে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টার মধ্যে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল ২৪ ঘণ্টার মধ্যে ৩২ হাজার ৯১৩টি নতুন সংক্রমণ নিয়ে প্রথম স্থান অর্জন করেছে।

যুক্তরাষ্ট্র ২০ হাজার ৩১৫টি আক্রান্ত নিয়ে দ্বিতীয়, নয় হাজার ৯৯৬টি নিয়ে ভারত তৃতীয় ও আট হাজার ৭৭৯ নিয়ে রাশিয়া চতুর্থ স্থানে রয়েছে।

পাঁচ হাজার ৮৩৪টি নতুন আক্রান্ত নিয়ে পাকিস্তানকে পঞ্চম স্থানে দেখানো হয়েছে। আর চিলি ষষ্ঠ, পেরু সপ্তম, মেক্সিকো অষ্টম, সৌদি আরব নবম এবং তিন হাজার ১৯০টি আক্রান্ত নিয়ে বাংলাদেশ দশম অবস্থানে রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাপ্তাহিক রিপোর্টে বৃহস্পতিবার পর্যন্ত গত সাত দিনে ১৯ হাজার ৭২৫ সংক্রমণ নিয়েও বাংলাদেশ দশম অবস্থানে রয়েছে।

সাপ্তাহিক সংক্রমণের রিপোর্টে ব্রাজিল প্রথম, মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় এবং দক্ষিণ এশিয়ার দেশ ভারত গত সাত দিনে ৬৯ হাজার ৬৬০ সংক্রমণ নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।

এদিকে, শুক্রবার দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক দিনে সর্বোচ্চ তিন হাজার ৪৭১ জন। সেই সাথে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুবরণ করেছেন ৪৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা জানান, এখন পর্যন্ত দেশে করোনার শিকার হয়েছেন ৮১ হাজার ৫২৩ জন। আর মোট মারা গেছেন এক হাজার ৯৫ জন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com