রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
২৪ ঘন্টায় ভারতে করোনায় ২ হাজারেরও বেশি মৃত্যু

২৪ ঘন্টায় ভারতে করোনায় ২ হাজারেরও বেশি মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর থেকে ভারতে প্রথমবারের মতো একদিনে দুই হাজারেরও বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত পূর্ববতী ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ দুই হাজার ৩ জনের মৃত্যু হয়েছে। এতে করোনাভাইরাস সংক্রমণের ভারতে ১১ হাজার ৯০৩ জনের মৃত্যু হলো। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ভারতে গত মঙ্গলবারের চেয়ে বুধবার মৃতের সংখ্যা একদিনে ২০ শতাংশ বেড়ে ১১ হাজার ৯১৪ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ হাজার ৯১৪ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত এখন ৩ লাখ ৫৩ হাজার ৮৭২ জন।

ভারতে চার দিন আগে আক্রান্তের সংখ্যা ছিল ৩ লাখ। এদিকে গত দিনে নতুন করে তালিকাভূক্তদের মধ্যে রয়েছে শীর্ষ আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। রাজ্যটি তাদের মৃত্যু তালিকায় নতুন করে আরও ১ হাজার ৩২৮ জনের নাম যুক্ত করেছে। তালিকার বাইরে থাকাদের মধ্যে ৮৬২ জনই ছিল প্রাদেশিক রাজধানী মুম্বাইয়ের। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮১ জনের মৃত্যুর পর সোমবারের ৪ হাজার ১২৮ থেকে মঙ্গলবার মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ৫৩৭ জন। এদিকে শুধু মুম্বাইয়ে গত সোমবার মোট মৃতের সংখ্যা ২ হাজার ২৫০ জন থাকলেও মঙ্গলবার নতুন করে ৫৫ মৃত্যুর পর এই সংখ্যাটা বেড়ে হয়েছে ৩ হাজার ১৬৭ জন। মঙ্গলবার দিল্লিতে নতুন করে ৪৩৭ জনের নাম তালিকাভূক্ত হওয়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৮৩৭ জন। দিল্লি রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এরমধ্যে থাকা নামগুলোর ৩৪৪ জন আগেই মারা গেছে। তবে ২৪ ঘণ্টায় দিল্লিতে নতুন করে করে ৯৩ জন মারা গেছে; যা একদিনে সেখানে সর্বোচ্চ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবারের হেলথ বুলেটিনে জানিয়েছে, ‘করোনায় মৃত্যু হয়েছে কিন্তু নাম আসেনি অথবা বিষয়টি স্থগিত ছিল এমন ক্ষেত্রে ঘটনাগুলো নিরীক্ষা করে তা মোট তালিকায় অন্তভূর্ক্ত করা হয়েছে। কাজটি করেছে নিরীক্ষা কমিটি।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com