শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
ভোলায় ওষুধ ব্যবসায়ীকে হত্যা করে টাকা ছিনতাই

ভোলায় ওষুধ ব্যবসায়ীকে হত্যা করে টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক: ভোলার সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নে দোকান থেকে বাড়ি ফেরার পথে প্রবীর মাঝি (৩৭) নামে এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে ৫ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় তার সাথে থাকা ছোট ভাই সজিব মাঝি দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। এ ঘটনায় জড়িত সাহাবুদ্দিন নামে একজনকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।
আহত সজীবের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রতিদিনের মতো ওষুধ ব্যবসায়ী প্রবীর বটতলা এলাকার তার দোকান (দীপরাজ ফার্মেসি) বন্ধ করে ছোট ভাইকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা রাস্তায় গাছ ফেলে তাদের গতি রোধ করে। কিছু বুঝে উঠার আগেই দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালিয়ে সাথে থাকা ৫ লাখ টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে দুই ভাই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রবীরকে মৃত ঘোষণা করে। এ ছাড়া সজিব গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এদিকে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে পুলিশ চিহ্নিত করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন। এছাড়া সাহাবুদ্দিন নামে এক ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। বাকিদের ধরতে পুলিশের অভিযান চলছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com