বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
মোংলায় চিংড়ি ঘের দখল ও মাছ লুটের অভিযোগ: প্রতিপক্ষের হামলায় মহিলা ও শিশুসহ আহত-৭

মোংলায় চিংড়ি ঘের দখল ও মাছ লুটের অভিযোগ: প্রতিপক্ষের হামলায় মহিলা ও শিশুসহ আহত-৭

মোংলা প্রতিনিধি: মোংলায় চিংড়ি ঘের দখল নিয়ে প্রতিপক্ষের হামলা মহিলা ও শিশু সহ ৭জন গুরুত্বর জখম হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার আগা মাদুরপাল্টা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এমনকি হামলাকারীদের মারধরে আহতদের চিকিৎসার জন্য হাসপাতলে যেতে বাঁধা প্রদান এবং অবরুদ্ধ করে রাখা হয়। এ সময় চিংড়ি ঘের দখল ও মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, আগামাদুরপাল্টা গ্রামের সুরেশ ঢালী তার পৈত্তিক সূত্রের ৫ একর জমিতে বিগত কয়েক বছর ধরে চিংড়ি চাষ করে আসছিলেন। সম্প্রতি এ জমির রেকডীয় মালিকানা দাবী করে নানাভাবে হয়রানী করে আসছিল জয়খাঁ গ্রামের অমিত মন্ডল। আর এ নিয়ে রেকর্ড সংশোধনীর মামলা ও আইনী লড়াই চলে আসছে বিবাদওমান দু’গ্রুপের। এ অবস্থায় মঙ্গলবার দুপুরে অমিত মন্ডল ও স্থানীয় আওয়ামীলীগ নেতা মতি মোল্লা নেতৃত্বে দেশীয় অস্ত্র-শস্ত্র সহ ৩০/৩৫ জনের একদল লাঠিয়াল বাহিনী সুরেশ ঢালীর চিংড়ি ঘেরে আকস্মিক হামলা চালায়। এ সময় দখলকারীদের হামলায় সুজিত ঢালী(৩৯), বিউটি ঢালী,(২৮), স্বরস্বতি ঢালী (৫৬), সোনালী ঢালী (২৯)কালীদাস শিকদার(৩৬), সুচিত্রা মন্ডল(২৭) রক্তাক্ত জখম হয়। এ ছাড়া হামলাকারীদের রোষানলের  শিকার হয়েছে দু’বছরের এক শিশুও। হামলাকারীরা চিংড়ি ঘেরে বাসায় আহরিত বিপুল পরিমান মাছ লুট, জাল ছেড়া সহ  প্রায় ২ ঘন্টা ব্যাপী এ তান্ডব চালায় । এ ছাড়া আহতরা রক্তাক্ত অবস্থা চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া করে অবরুদ্ধ রাখা হয়। পরে স্থানীয়দের সহায়তায় বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় আহতদের। এ দিকে ঘের দখল ও হামলা মারধরের ঘটনা প্রসঙ্গে সুবেশ ঢালী অভিযোগ করেন-ভুলে রেকর্ড হওয়া জমির মালিকানা দাবী করে প্রতিপক্ষরা জবরদখলের জন্য এ হামলা চালায়। তবে এ বিষয় জানতে চাইলে রেকর্ডীয় সূত্রে জমির মালিকানা দাবী করে অমিত কুমার মন্ডল জানান, এ বিষয় নিয়ে কয়েক দফায় শালিস বৈঠক হয়েছে। আমার জামি ও ঘের আমি দখলে নিয়ে আর তা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা সব কিছু জানেন। ঘটনার পর পরই চিংড়ি ঘের এলাকা পরিদর্শন ও পর্যবেক্ষন করে মোংলা থানা পুলিশ। ঘটনাস্থল থেকে ফিরে মোংলা থানার এস আই লিটন বিশ্বাস জানান, চিংড়ি ঘেরটিতে দুপুরে একদল লোক অবস্থান ও দখল নেয়ার চেষ্টা করে। তবে দখলকারীদের কাউকে ঘেরটিতে পাওয়া যায়নি। এ ছাড়া হামলা ও মারধরের ঘটনা স্বীকার করে তিনি আরও বলেন, এ বিষয় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com