শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
বিশ্বে করোনায় আক্রান্ত প্রায় ৯৫ লাখ, মৃত্যু ৪৮৪৯৭২

বিশ্বে করোনায় আক্রান্ত প্রায় ৯৫ লাখ, মৃত্যু ৪৮৪৯৭২

আন্তর্জাতিক ডেস্ক: সারাবিশ্বে করোনাভাইরাসে প্রায় ৯৫ লাখ মানুষ আক্রান্ত হয়েছে। এ অদৃশ্য ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৪ হাজারের বেশি।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির তথ্যানুযায়ী, বিশ্বে ২৫ জুন সকাল পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৮৪ হাজার ৯৭২ জনে। আর আক্রান্ত হয়েছেন ৯৫ লাখ ২৭ হাজার ১২৫ জন। সুস্থ হয়েছেন ৫১ লাখ ৭৫ হাজার ৪০৬ জন।

বিশ্বে একক দেশ হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ২৪ লাখ ৬২  হাজার ৫৫৪ জন আক্রান্ত হয়েছে। ১ লাখ ২৪ হাজার ২৮১ জনের মৃত্যু হয়েছে।

মৃতের হিসাবে তালিকার দ্বিতীয়তে এবং ইউরোপের শীর্ষে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৪৩ হাজার ৮১ জনের। আর আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬ হাজার ৪৬২ জন।

তৃতীয় স্থানে উঠে এসেছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৫৩ হাজার ৮৭৪ জন।। মোট আক্রান্তের সংখ্যা ১১ লাখ ৯২ হাজার ৪৭৪ জন।

মৃত্যু বিবেচনায় চতুর্থ স্থানে ইউরোপের দেশ ইতালি, তবে আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান সাতে। ইতালিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৯ হাজার ৪১০ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৬৪৪ জনের।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আক্রান্ত বিবেচনায় বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে থাকা ভারতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৭২ হাজার ৯৮৫ জন এবং মৃত্যু হয়েছে ১৪ হাজার ৯০৭ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশে বুধবার পর্যন্ত করোনাভাইরাসে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৫৮২ জন। আর আক্রান্ত হয়েছে ১ লাখ ২২ হাজার ৬৬০ জন।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে নভেল করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com